সর্বশেষ
সর্বশেষ

রংপুর পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সংঘর্ষ

রংপুর পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সংঘর্ষ

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি:

রংপুর পূজা উদযাপন পরিষদের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্রসহ চেয়ার ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে তিন জনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সম্মেলন পণ্ড হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে। ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি অব্যাহত ছিল।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন রংপুর স্টেডিয়ামে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু। প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, সাংগঠনিক সম্পাদক সাগর হালদারসহ ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করছিলেন রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজ জীবন কুন্ডু। সম্মেলনে ঢাকা থেকে আসা অতিথিবৃন্দ তাদের নিজ নিজ আসন গ্রহণ করার পরই একদল নেতাকর্মী অতর্কিতভাবে সম্মেলনস্থলে ঢুকে পড়ে ব্যানার ছিঁড়ে ফেলে। তারা চেয়ার টেবিল ভাঙচুর শুরু করে। এ সময় সম্মেলনে থাকা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত কুমারের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এরপর তারা গণহারে পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর নেতাদের ওপর হামলা চালিয়ে মারধর করে । এ সময় সম্মেলনস্থলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করলে তাকেও লাঞ্ছিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।ঘণ্টাব্যাপী সংঘর্ষ আর তাণ্ডব চলাকালে ‘লীগ ধর’ বলে একটি গ্রুপকে স্লোগান দিতে দেখা যায়। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতা সাবেক অবসরপ্রাপ্ত সাব রেজিস্টার রাম জীবন কুন্ডুর পাঞ্জাবি ছিঁড়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।এভাবে তাণ্ডব চলা অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে সম্মেলন পণ্ড হয়ে যায়। ঢাকা থেকে আসা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সম্মেলনস্থল ত্যাগ করেন। এ ঘটনার পর পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে রংপুরের সভাপতি রাম জীবন কুন্ডুসহ কয়েকজন নেতা সরাসরি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। নেতৃবৃন্দ পুলিশ কমিশনার মাহবুব রশীদকে তারা জানান, ঘটনার সময় পুলিশ সেখানে অবস্থান করলেও নীরবে দাঁড়িয়ে ছিল। কোনও পদক্ষেপ নেয়নি। তিনি সম্মেলনে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার দাবি করেন। সন্তোষ শর্মা সাংবাদিকদের কাছে বলেন

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]