রংপুরে ভিক্ষা করে মামলা চালিয়ে দীর্ঘ ৩৬ বছর পর পৈত্রিক সম্পত্তি ফিরে পেলেন উত্তরাধিকারী
জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি:
ভিক্ষা করে মামলা চালিয়ে দীর্ঘ ৩৬ বছর পর মায়ের সাড়ে চার একর পৈত্রিক সম্পত্তি ফিরে পেলেন কুলসুম বেগমসহ পাঁচ ভাই বোন। জানা গেছে,রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামে অবৈধভাবে ভিক্ষুকের জমির উপর ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে এসেছিলেন প্রভাবশালী। সিরাজুল ইসলামের মা ও কুলসুম বেগমের বাবার মৃত্যুর পর নিজের সম্পত্তিতে মরদেহ দাফন করতেও দেয়নি এই প্রভাবশালীরা। অন্যদিকে অমানবিক নির্যাতনের শিকার ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেও সাবেরন এর মৃত্যুর পর ঠাই হয়নি নিজের জমিতেও। পাশেই ছিল তিন জনের কবরস্থান। সেই তিনটি কবর উচ্ছেদ করে বাথরুম ও ঘরবাড়ি নির্মাণ করেছেন প্রভাবশালী। দীর্ঘ ৩৬ বছর পর বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের ভিক্ষুক কুলসুম বেগমসহ পাঁচ ভাই বোনের সাড়ে চার একর পৈত্রিক সম্পত্তি সংশ্লিষ্ট জমিতে দখল হস্তান্তরের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ম্যাজিস্ট্রেট,আদালতের নাজির,সার্ভেয়ার ও পুলিশ প্রশাসন,গণমাধ্যমকর্মী,এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিতিতে গত ২৪ নভেম্বর ঢাক ঢোল পিটিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভিক্ষুক মৃত্যু সাবেরুনের জমি বুঝিয়ে দেন প্রশাসন। মা-বাবার মৃত্যুর পর মায়ের রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য অধিকার ফিরে পেতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন পাচঁ ওয়ারিশ। বিজ্ঞ সিনিয়র জজ আদালতের নির্দেশে ভিক্ষুক কুলসুম বেগমসহ পাঁচ ভাই বোনের সাড়ে চার একর জমির ওপর অবৈধ স্থাপনা বল্টুজার দিয়ে ভেঙ্গে উচ্ছেদ করে দখল বুঝিয়ে দেন ম্যাজিস্ট্রেট,নাজির,পুলিশ প্রশাসন। আদালতের নথি সূত্রে জানা যায়,বিজ্ঞ সিনিয়র সিনিয়র জজ আদালত মিঠাপুকুর রংপুরের স্মারক নং ৬১/ ২০২৫ এবং অন্য ডিং- ০৩/৯৪ ডিগ্রীকৃত মামলার প্রেক্ষিতে এ জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ১৯৮৮ সালের মামলা আইনি প্রক্রিয়া শেষে আদালতের জারিকৃত পরওয়ানা অনুযায়ী জমির দখল হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করেছেন প্রশাসন। স্থানীয়রা জানায়,জাল দলিল তৈরি করে দীর্ঘদিন থেকে ভিক্ষুকের জমি অবৈধভাবে দখল করেছিল নুলু,আকবর,নাজির হোসেন ও আলা বকোশ গং। ভুক্তভোগী পরিবার কুলসুম বেগম বলেন,একসময় মাথা গোজার থাই ছিল না অন্যের বাড়িতে ভিক্ষা করে দিন রাত অতিবাহিত করতে হতো আমাদের। মায়ের জমি ফিরে পেয়ে আমরা খুশি। প্রভাবশালীরা বলেছিল আমরা কোনদিন এই জমিতে যেতে পারবো না। সরকার আমাদের সঠিক বিচার করেছে। আমাদের মত এমন যেন আর কারো না হয়। ক্ষমতার দাপটে অন্যের জমি দখল করে কেউ যেন ঘর বাড়ি নির্মাণ করতে না পারে। এজন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। ১৯৮৮ সালে রেকর্ডে তাঁদের মায়ের নামে থাকা সম্পত্তির বৈধ উত্তরাধিকারী তাঁরা। মা-বাবার মৃত্যুর পর মায়ের সম্পত্তির প্রাপ্য অংশ বুঝে নিতে সবার দ্বারে দ্বারে গিয়েও বিচার পাইনি ভিক্ষুক কুলসুম বেগমসহ পাঁচ ভাই বোন। তাদের অভিযোগ,মায়ের রেখে যাওয়া সম্পত্তির ওপর উত্তরাধিকার সূত্রে অধিকার থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাঁরা জমির দখল বুঝে পাচ্ছিলেন না। বিভিন্ন ভাবে চেষ্টা করেও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত আইনি প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন। আদালতে বাটোয়ারা মামলা দায়েরের মাধ্যমে নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যান তাঁরা। দীর্ঘদিনের আইনি লড়াই ও অপেক্ষার পর আদালতের মাধ্যমে মায়ের রেখে যাওয়া সম্পত্তির দখল বুঝে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন পাঁচ উত্তরাধিকারী। এ সময় তাঁরা আদালতের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রচলিত আইনের প্রতি সম্মান প্রকাশ করেন। তাঁদের মতে,আদালতের মাধ্যমে নিজেদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ায় তাঁরা আনন্দিত ও সন্তুষ্ট।রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন,আদালতের আদেশ সবাইকে মানতে হবে আদালতের বাইরে কাউকে যাওয়ার সুযোগ নেই আমিও চাই তাদের ন্যায্য অধিকার ফিরে পাক। বলে জানালেন ইউপি চেয়ারম্যান। রংপুরের মিঠাপুকুর উপজেলার সহকারি ভূমি কমিশনার আশিক জামান বলেন,আদালতের নির্দেশ অনুযায়ী দখলী পরওয়ানা ফেরত দিতে এসেছি সমস্ত প্রস্তুতি শেষ। অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ করে বাদীকে দখল বুঝিয়ে দেয়া হয়েছে। আদালতের আদেশ বাস্তবায়ন করার লক্ষ্যেই আমরা এখানে এসেছি। আদালতের নির্দেশ অমান্য করার সুযোগ আমাদের নেই।
উল্লেখ্য যে, দীর্ঘ ৩৬ বছর আদালতে মামলা চালিয়ে রায় পেয়েছেন ভিক্ষুক কুলসুম বেগমসহ পাঁচ ভাই বোন। তাদের দাবি জমি দখল করে দিলেই হবে না। প্রভাবশালীরা যেনো তাদের কোন প্রকার ক্ষতি না করতে পারে এজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-28_21-10-42-051.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-28_21-05-03-453.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-28_18-55-38-686.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-28_18-48-29-526.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-28_18-06-18-427.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-28_17-51-33-888.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-28_00-13-51-155.jpg)








