রংপুরের মাহিগঞ্জে ১২ দিনব্যাপী রাসমেলার উদ্বোধন
জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি:
‘আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে কোনো জাতিভেদ থাকা উচিত নয়। এ দেশে সবার সমান অধিকার রয়েছে। তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও মানবতার কল্যাণে একসঙ্গে কাজ করি।’—এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বৃহত্তর রংপুরের ট্রাস্টি বাবু স্বপন ভট্টাচার্য।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রংপুর নগরীর মাহিগঞ্জ পরেশনাথ মন্দির প্রাঙ্গণে ১২ দিনব্যাপী রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠান ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ভগবান শ্রীকৃষ্ণের মূল বাণী হলো অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির আগমন, দুষ্টের দমন ও সৃষ্টের পালন। এই আদর্শ ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঈশ্বরী করুণাময়ী কালীবাড়ির সভাপতি ডা. নিখিলেন্দু শংকর গুহ রায় বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক ঐক্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে। রংপুরের উন্নয়নে সরকারের দৃষ্টি রয়েছে উল্লেখ করে তিনি সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দেশে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিগঞ্জ মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইদুল ইসলাম এবং মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও মন্দির কমিটির উপদেষ্টা বাবলু নাগ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সিনিয়র সহসভাপতি তপন শর্মা। শুভেচ্ছা বক্তব্য দেন মন্দির কমিটির সভাপতি রবি সোমানী। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন মানিক লাল দাস। নামকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।বক্তারা মাহিগঞ্জ পরেশনাথ মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।১২ দিনব্যাপী এ রাসমেলায় ২০টি স্টলে বিভিন্ন দেবদেবীর ৫০টি প্রতিমা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মেলা প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলা। সেখানে মাটির তৈরি খেলনা, বিভিন্ন ধরনের খাবার, পূজার সামগ্রী, প্রসাধনী এবং লোহার তৈরি নানা পণ্য পাওয়া যাচ্ছে।এদিকে একই রাতে রংপুর নগরীর পালপাড়া ও মদনমোহন আখড়া এবং পীরগাছার তাম্বুলপুর ভোলানাথ রাধাগোবিন্দ মন্দিরেও রাসমেলার আয়োজন করা হয়। এসব আয়োজনে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_22-58-46-920.jpg)


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_18-13-18-035.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_18-01-27-372.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_11-26-56-182.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_00-23-44-004.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-24_22-57-33-893.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-24_21-15-03-658.jpg)






