রংপুরে তাজহাট থানা পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেফতার
জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি:
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা সেবন, সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে তাজহাট থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ঘাঘট নদীর ব্রিজের পূর্ব পাশে রোড এন্ট্রি এলাকায় কড়াই গাছের নিচে অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে মোঃ ফুলবাবু (৩৬) নামে একজনকে গ্রেফতার করা হয়।এদিকে, ২৪ নভেম্বর রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে তাজহাটের ভুরারঘাট বাজারসংলগ্ন ব্রিজের পাশে রাস্তা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার দায়ে আক্তারুল ইসলাম (৪২) নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।অপরদিকে, একই দিন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে তাজহাট থানাধীন শেখপাড়ায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে দায়রা-৩৭১৮/২৫, প্রসেস নং-৪৯৬/২৬ (তাজঃ) মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ আতিকুজ্জামান লিমনকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রসিকিউশন দাখিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_22-58-46-920.jpg)


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_18-13-18-035.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_18-01-27-372.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_11-26-56-182.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_00-23-44-004.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-24_22-57-33-893.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-24_21-15-03-658.jpg)






