রংপুরে সেনা সদস্যের বাসা থেকে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২
জালাল উদ্দিন রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীরতে আরিফুল ইসলাম (২৯) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর ভগিবালাপাড়া এলাকার সেনা সদস্য শাহীন শেখের ভাড়া বাসা থেকে ত্রিপলে মোড়ানো লাশটি উদ্ধার করা হয়। অটোরিকশা চালক আরিফুল ইসলাম ভগিবালাপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা হলে পুলিশ গাইবান্ধা জেলার বাসিন্দা মোজাফফর মিয়ার ছেলে শাহীন শেখ (২৫) ও ভগিবালাপাড়ার আবেদ মিয়ার ছেলে রাসেল মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে। বিকেলে এ তথ্য নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, গত ২৩ নভেম্বর সকাল সাড়ে ৬টায় নিজ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন আরিফুল। পরদিন ২৪ নভেম্বর আরিফুলের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার ভোরে সেনা সদস্য শাহীনের বাসা থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে আরিফুলকে মসলা বাটার শীলপাটা দিয়ে মাথায় আঘাত করাসহ গলা কেটে হত্যা করা হয়েছে।ওসি ওয়াদুদ আলম বলেন, হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় শাহীন শেখ সেনাবাহিনীর হাতে আটক রয়েছে এবং রাসেল মিয়াকে আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান,মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে । তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-26_21-41-41-201.jpg)



![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-26_18-12-14-340.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-26_18-05-09-476.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_22-58-46-920.jpg)







