সর্বশেষ
সর্বশেষ

বৃহস্পতিবার শুরু হলো ৩ দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা

বৃহস্পতিবার শুরু হলো ৩ দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি : বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হলো ৩ দিনব্যাপী তাবলিগ জামাতের রংপুর জেলা ইজতেমা। ২৬, ২৭ ও ২৮ নভেম্বর ৩ দিনব্যাপী এ ইজতেমায় রংপুর বিভাগের আট জেলার মুসল্লিদের পাশাপাশি দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহন করবেন। শনিবার (২৮ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে। রংপুর মহানগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং, দর্শনা মোড় সংলগ্ন সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে এবারের ইজতেমার আয়োজন করা হয়েছে। দীপ আই কেয়ার চক্ষু হাসপাতালের পাশের মাঠসহ নির্ধারিত এলাকায় ইজতেমার কার্যক্রম অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় বয়ান, তালিম, দ্বীনি আলোচনা, জিকির-আসকার ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, রংপুর বিভাগের বিভিন্ন জেলা এবং দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমা ময়দান মুখরিত হয়ে উঠবে। শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ঐক্য এবং কল্যাণ কামনা করে ইজতেমার সমাপ্তি ঘটবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]