রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ
জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি :
রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনে অংশ নিতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টায় তফসিল অনুযায়ী রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাধুনী হোটেল-সংলগ্ন নির্বাচন পরিচালনা কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. তানবীর হোসেন আশরাফীর কাছ থেকে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন সাতবার নির্বাচিত সাবেক সহ সভাপতি ও বর্তমান সহ সভাপতি প্রার্থী মো. মতিয়ার রহমান। এরপর মনোনয়নপত্র সংগ্রহ করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম, সভাপতি পদপ্রার্থী মো. আনিছুল হক বিপ্লব এবং সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. তৌহদুল ইসলাম তুষারসহ বিভিন্ন পদের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন টার্মিনাল দোকান মালিক সমিতির সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মাসুদ রানা, কমিশনার মো. জোবায়দুল ইসলাম, এম ওয়াই রাকিবুজ্জামান বাটুল, মো. ফজলুল করিম, মাসুদ রানা মাসুম, মো. শামীম, মো. মাহাবুব হোসেন সরকারসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের আবু হোরায়রা (রা.) মাদ্রাসা প্রাঙ্গণে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-26_21-41-41-201.jpg)



![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-26_18-12-14-340.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-26_18-05-09-476.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_22-58-46-920.jpg)







