সর্বশেষ
সর্বশেষ

রংপুরে অটোচালক হত্যাকাণ্ড, সেনা সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর

রংপুরে অটোচালক হত্যাকাণ্ড, সেনা সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি:
রংপুরে নিখোঁজের তিন দিন পর সেনা সদস্যের ভাড়া বাসার স্টোররুম থেকে অটোচালক আরিফুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। টাকা নেওয়া ও ব্ল্যাকমেইল নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার অভিযোগ উঠেছে সেনা সদস্য শাহিন শেখের বিরুদ্ধে। এ ঘটনায় রাসেল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সেনা সদস্য শাহিন শেখকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম।

রংপুর সদর থানার ওসি জানায়, গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন অটোচালক আরিফুল ইসলাম আরিফ। তাকে খুঁজতে গিয়ে বুধবার রাতে নগরীর ভগিবালাপাড়া সবুজবাগ এলাকায় সেনা সদস্য শাহিন শেখের ভাড়া বাসায় তার অবস্থানের তথ্য পায় পুলিশ। রংপুরে সেনা সদস্যের ভাড়া বাসা থেকে অটোচালকের লাশ উদ্ধার পরে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দুর্গন্ধ পাওয়া যায়। একপর্যায়ে বাসার স্টোররুম থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয়। লাশের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। সেনা সদস্য শাহিন শেখ জানান, ‘আমি অটোচালক আরিফকে হত্যা করতে চাই নাই। সে আমার কাছে টাকা ও ব্ল্যাকমেইল করত বিভিন্ন সময়। সেজন্য তাকে হত্যা করেছি।’

এ ঘটনায় রাসেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সেনা সদস্য শাহিন শেখের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর বৃহস্পতিবার রাতে সেনা কর্তৃপক্ষ তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]