সর্বশেষ
সর্বশেষ

রংপুরে ডিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

রংপুরে ডিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
জালাল উদ্দীন, রংপুর প্রতিনিধি:

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুজন এবং ৩০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরশুরাম থানার ৬ নম্বর ওয়ার্ডের বুড়িরহাট বাজারের মুড়ির গলিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে মো. মিজানুর রহমান (৩১) ও মো. আল-আমিন (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করে ডিবি।

এ ছাড়া একই দিন রাত সাড়ে ১১টার দিকে তাজহাট থানার ২৮ নম্বর ওয়ার্ডের লালবাগ বটতলা এলাকায় অভিযান চালিয়ে নিজ নির্মাণাধীন বাড়ি থেকে ৩০ পিস ইয়াবাসহ মো. লিটন মিয়া (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]